1
1
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আব্দুল কাদির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শিব শংকর সাহা এবং সদস্য সচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং উৎসব উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।