Popular Posts

নাগরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের নাগরপুরে নানা অনিয়মের অভিযোগে ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক।
​মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়।
​জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
​শ্যামলী ডায়াগনস্টিক সেন্টার: ২০ হাজার টাকা
​নাগরপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল: ১৫ হাজার টাকা
​ফ্রেন্ডশিপ ডায়াগনস্টিক সেন্টার: ১০ হাজার টাকা
​হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার: ৫ হাজার টাকা
​অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশীদ খান এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *