1
1
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫ নম্বর সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সামছুল হুদা সাজু প্রার্থিতা ঘোষণা দিয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিশাল নৌকা ভ্রমণের আয়োজন করেছেন। এলাকার স্থানীয় তেবারিয়া যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী এ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়।
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী মো. সামছুল হুদা সাজু বলেন, “আমি সলিমাবাদ ইউনিয়নেরই সন্তান। দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসায় এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। শিক্ষা, খেলাধুলাসহ যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পেয়েছেন এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকতে চাই। সলিমাবাদ, তেবারিয়া, কাচপাই, ঘুনিপাড়াসহ পুরো ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা যদি ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেন, তবে সবাইকে সাথে নিয়ে এলাকাকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি সলিমাবাদ ও তেবারিয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৌকা ভ্রমণের উদ্দেশে রওয়ানা হয়।
এ সময় এলাকার বিভিন্ন স্তরের শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।